0 item

৳ 0

whatsapp--v1

🧾 স্বাস্থ্যকর লাইফস্টাইল ও সুস্থ থাকার করণীয়ঃ

Product Images
প্রিয়টেক্সের এমপ্লয়ীদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে সেমিনার🥰 তারিখঃ 13.09.2025

🧾 স্বাস্থ্যকর লাইফস্টাইল ও সুস্থ থাকার করণীয়ঃ

🛌 সঠিক সময়ে পরিমিত ঘুমঃ ভালো থাকার জন্য পর্যাপ্ত ও মানসম্মত ঘুম খুব জরুরি। কম ঘুম হলে সারাদিন ক্লান্তি, খিটখিটে ভাব এবং মনোযোগের ঘাটতি দেখা দেয়। এর ফলে কাজের ফল ভালো হয় না, হতাশা তৈরি হয়, যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলুন।

🚶 অলস শুয়ে-বসে থাকা কমানঃ বিশ্রাম ভালো, কিন্তু অতিরিক্ত ঘুম বা বসে থাকা শরীরের ক্ষতি করে। অতিরিক্ত ঘুম আপনাকে আরও অলস করে তোলে এবং শরীরের প্রাকৃতিক রুটিন নষ্ট করে দেয়। সক্রিয় থাকতে প্রতিদিন হাঁটাহাঁটি, হালকা ব্যায়াম বা কাজের ফাঁকে দাঁড়িয়ে স্ট্রেচ করার অভ্যাস করুন।

🏡বসবাসের জন্য পর্যাপ্ত আলো-বাতাসযুক্ত স্বাস্থ্যকর পরিবেশ নির্বাচন করুনঃ যেখানে আপনি থাকবেন সেখানে যেন প্রাকৃতিক আলো ঢোকে এবং পর্যাপ্ত বাতাস চলাচল করে। অন্ধকার ও বাতাসহীন জায়গায় ব্যাকটেরিয়া, ছত্রাক এবং দুর্গন্ধ জমে থাকে, যা শ্বাসকষ্ট, অ্যালার্জি বা অন্যান্য রোগের ঝুঁকি বাড়ায়। তাই খোলা জানালা, পরিষ্কার ঘর এবং পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করা সুস্থ থাকার অন্যতম শর্ত।

💧 পর্যাপ্ত পানি পান করুনঃ শরীরের সঠিক কার্যক্রমের জন্য প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা জরুরি। পানিশূন্যতা ক্লান্তি, মাথাব্যথা এবং মনোযোগ কমিয়ে দেয়।

💭 নেতিবাচকতা থেকে নিজেকে দূরে রাখুনঃ নেতিবাচক চিন্তা, গুজব বা হতাশাজনক আলাপ এড়িয়ে চলুন। এগুলো মানসিক চাপ বাড়ায় এবং জীবনের প্রতি অনুপ্রেরণা কমিয়ে দেয়। ইতিবাচক কথা শুনুন, পড়ুন এবং বলুন।

🏃 ঘুম থেকে উঠেই হালকা ব্যায়ামঃ সকালে ঘুম থেকে ওঠার পর হালকা ব্যায়াম বা স্ট্রেচিং করলে রক্ত সঞ্চালন বাড়ে, শরীর সতেজ থাকে এবং সারাদিন এনার্জি পাওয়া যায়।

🍳 সকালের নাস্তা মিস নয়ঃ সকালের নাস্তা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। এটি শরীরকে কাজের জন্য প্রয়োজনীয় এনার্জি দেয়। নাস্তা বাদ দিলে মাথা ঝিমঝিম করবে, কাজে মন বসবে না এবং শরীর দুর্বল হয়ে পড়বে।

🎯 পছন্দের কার্যকলাপে নিজেকে যুক্ত করুনঃ প্রতিদিন কিছু সময় নিজের পছন্দের কাজ করুন – যেমন হাঁটা, বই পড়া, গান শোনা বা প্রিয় হবি। এটি মানসিক চাপ কমায় এবং মুড ভালো রাখে।

🧘 একা না থেকে শরীরকে সচল রাখুনঃ সারাদিন বসে না থেকে মাঝে মাঝে দাঁড়ান, হাঁটুন বা স্ট্রেচ করুন। এটি শরীরের ব্যথা, মোটা হয়ে যাওয়া ও আলসেমি কমায়।

🧠 মনোযোগী হোনঃ একসঙ্গে অনেক কিছু করার চেষ্টা না করে এক কাজ একসঙ্গে মন দিয়ে করুন। মনোযোগ বাড়ালে ভুল কম হয় এবং কাজের গুণগত মান উন্নত হয়।

🕊 চাপ কমানঃ যে কাজগুলো একদম জরুরি নয় সেগুলো বাদ দিন বা ডেলিগেট করুন। চাপ কমাতে সময় ব্যবস্থাপনা করুন, বিশ্রামের সময় রাখুন এবং নিজের জন্য কিছু সময় বের করুন।

⚖️ ওজন নিয়ন্ত্রণ করুনঃ ওজন বেশি বা কম – দুটোই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম এবং রুটিন মেনে চললে ওজন ঠিক রাখা সম্ভব।

🥗 সহজলভ্য কিন্তু গুরুত্বপূর্ণ খাবারঃ রসুন: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গ্রিন টি: শরীর থেকে টক্সিন বের করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। অলিভ ওয়েল: হার্টের জন্য ভালো এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। ফলমূল: শরীরে ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ করে।

🚫 যেসব খাবার এড়িয়ে চলবেনঃ অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার, সফট ড্রিংকস, অতিরিক্ত চিনি, প্রক্রিয়াজাত খাবার এবং ফাস্টফুড কমিয়ে দিন। এগুলো দীর্ঘমেয়াদে রোগের ঝুঁকি বাড়ায়। ধূমপান ও মদ্যপান অবশ্যই বন্ধ করুন।

🥦 সঠিক খাবার খেয়ে হাইড্রেটেড থাকুনঃ প্রচুর ফলমূল ও শাকসবজি খান, ঘরে তৈরি খাবারকে অগ্রাধিকার দিন, ধীরে-সুস্থে মনোযোগ দিয়ে খাবার খান। ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন এ, সি এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খেলে শরীর ও মন দুটোই ভালো থাকে।

🙏 প্রার্থনা করুন ও ভালো কাজের পরিকল্পনা করুনঃ প্রার্থনা মনকে শান্ত করে এবং জীবনে ইতিবাচক শক্তি আনে। অন্যের সমালোচনা বা ক্ষতি করার চিন্তা থেকে দূরে থাকুন এবং প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার চেষ্টা করুন।

প্রিয়টেক্সের এমপ্লয়ীদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে সেমিনার🥰 তারিখঃ 13.09.2025

Category
Tips & Tricks
Tags
Date
19 Sep 2025